বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং, রাত ১১:৫৯
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ভারতে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক  ভারতের রাজস্থান রাজ্যে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাজ্যের সুরাটগড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

বিমানটি বিধ্বস্ত হলেও সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন পাইলট। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়, ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন একটি মিগ-২১ বাইসন যুদ্ধবিমান ভেঙে পড়েছে। খবর এনডিটিভির।

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা নির্দিষ্টভাবে জানতে এরই মধ্যে বিশদ তদন্ত শুরু হয়েছে।

টুইটে আরও জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় পাইলট অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।