বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কাশ্মীরে গণভোটের দাবিতে পাকিস্তানে মানবাধিকারকর্মীদের সমাবেশ

অনলাইন ডেস্ক  পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের আলোকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে গণভোট অনুষ্ঠানের দাবিতে মানবাধিকারকর্মীরা সমাবেশ করেছেন।

১৯৪৮ সালের ২০ জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মীরি জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার রক্ষার লক্ষ্যে ওই প্রস্তাব পাস করা হয়। খবর এবিসি নিউজের।

সমাবেশে মানবাধিকারকর্মীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানি বলেছেন, এ পরিষদে পাস হওয়া প্রস্তাবের আলোকে কাশ্মীরে গণভোট আয়োজনের ব্যবস্থা করতে হবে, যাতে কাশ্মীরের জনগণ ভারতের সঙ্গে থাকবে নাকি পাকিস্তানের সঙ্গে মিশে যাবে সে বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন।

এ সময় মানবাধিকারকর্মীরা কাশ্মীরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেন এবং ভারতের পক্ষ থেকে কাশ্মীরি জনগণের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিবেচনায় নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

১৯৪৮ সালের জানুয়ারি মাসে নিরাপত্তা পরিষদে গণভোট অনুষ্ঠানের প্রস্তাব পাস হওয়ার পর ১৯৪৯ সালের ৫ জানুয়ারি ভারত ও পাকিস্তানবিষয়ক জাতিসংঘ কমিশন একটি প্রস্তাব পাস করে, যাতে কাশ্মীর উপত্যকায় জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের কথা বলা হয়েছে।