মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

জো বাইডেনের জয় চূড়ান্ত করলো মার্কিন কংগ্রেস

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় নিশ্চিত করলো মার্কিন কংগ্রেস। ফলে আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণে আর কোনো বাধা থাকলো না।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপটল হিলে ট্রাম্পপন্থীদের হামলার পর কংগ্রেসের অধিবেশনে বাইডেনের জয়ের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় চূড়ান্ত করেছে কংগ্রেস।

একইসঙ্গে জর্জিয়া ও পেনসিলভানিয়ায় জো বাইডেনের পাওয়া ইলেকটোরাল ভোট নিয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে কংগ্রেস। ট্রাম্পপন্থীদের হামলার কারণে থমকে গিয়েছিল কংগ্রেস অধিবেশন।

এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।