মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ক্ষমতা হস্তান্তরে সম্মত হলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক  অবশেষে জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে যৌথ অধিবেশনে স্বীকৃতি দেয় মার্কিন কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তার শপথ নেয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না।

বিবিসি ও বার্তা সংস্থা এএফপির এ খবর জানিয়েছে। এছাড়া স্বেচ্ছায় হোয়াইট হাউস ছাড়ার সরাসরি ঘোষণা দেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, জো বাইডেনের কাছে সুশৃঙ্খলভাবেই ক্ষমতা হস্তান্তর করা হবে। নির্বাচনের ফল নিয়ে যদিও আমার সম্পূর্ণ দ্বিমত রয়েছে এবং ঘটনাবলীও আমাকে সমর্থন করছে; তথাপি আগামী ২০ জানুয়ারি সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়ার পর এক বিবৃতিতে তিনি এমন দাবি করেন।

২০২৪ সালের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হওয়ার আভাস দিয়ে তিনি বলেন, প্রেসিডেনশিয়াল ইতিহাসে প্রথম মেয়াদের অবসানেরই প্রতিনিধিত্ব করছে; তবে ‘আমেরিকাকে ফের মহান করার’ লড়াইয়ের এটা কেবল শুরু।