বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ট্রাম্প প্রশাসনে পদত্যাগের হিড়িক

অনলাইন ডেস্ক  মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় হোয়াইট হাউসের তিন ঊর্ধ্বতন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এছাড়া আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে গুঞ্জন উঠেছে।

মার্কিন গণমাধ্যম সিএনএনের বরাতে জানা যায়, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিজহ্যাম বুধবার রাতে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এক বিবৃতিতে সারাহ ম্যাথিউস বলেন, ‘ট্রাম্প প্রশাসনে সেবা দিতে পেরে এবং যে নীতিগুলো আমরা গ্রহণ করেছি তাতে আমি গর্বিত।’

তিনি বলেন, ‘আজ আমি যা দেখেছি তাতে আমি ভীষণভাবে বিরক্ত ও লজ্জিত। আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি যা এই মুহূর্ত থেকে কার্যকর হবে। আমাদের জাতির একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রয়োজন।’

এক বিবৃতিতে স্টেফানি গ্রিজহ্যাম বলেছেন, ‘হোয়াইট হাউজে দেশের সেবা করা এটি একটি সম্মানের বিষয়। শিশুদের সহায়তার জন্য মিসেস ট্রাম্পের মিশনের অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই প্রশাসনের বহু অর্জনের জন্য আমি গর্ববোধ করি।’ ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অবশ্য স্টেফানি গ্রিজহ্যামের পদত্যাগের বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

স্টেফানি গ্রিশ্যাম ও রিকি নিকেটা ট্রাম্প প্রশাসনে দীর্ঘদিন যাবত কাজ করা কর্মকর্তাদের অন্যতম। গ্রিশ্যাম এর আগে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

এছাড়া পদত্যাগ করার সম্ভাবনাময় তালিকায় আরো আছে, জাতীয় নিরাপত্তা পরামর্শক রবার্ট ওব্রেইন, উপ জাতীয় নিরাপত্তা পরামর্শক ম্যাট পটিংগার ও ডেপুটি চিফ অফ স্টাফ ক্রিস লিডেল।