রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জনগনের কাছে জবাবদিহিতামূলক একটি অনুষ্ঠান হচ্ছে ওপেন হাউজ ডে:বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক:বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন,জনগনের কাছে জবাবদিহিতামূলক একটি অনুষ্ঠান হচ্ছে ওপেন হাউজ ডে।এখানে ভুক্তভোগীদের কথা শুনে তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করা হয়।একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়ন।দেশের সামগ্রীক উন্নয়নকে তরান্বিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।বিট হচ্ছে কয়েকটি এলাকার মধ্যে একটি ক্ষুদ্রতম যায়গা। বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে আমরা জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে চাই।পুলিশের সাথে জনগনের সহযোগিতা সহ মর্মিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যত বাড়বে তত আমরা একটি স্থিতিশীল ও সৌহার্দ্যপূর্ণ একটি সমাজ পাব।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) বেলা ১১ টায় বিএমপি কাউনিয়া থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,প্রতিটি বিটে জনগনকে সাথে নিয়ে যা যা করার তা করতে হবে।জনগনকে সাথে নিয়ে বিট পুলিশিংকে শক্তিশালী করে নিরাপদ এলাকা তৈরী করতে হবে।প্রত্যেক বিটে বিট অফিসার একজন সামাজিক নেতা হিসেবে পরিনত হবেন।বিট পুলিশিংয়ের মাধ্যমে সাসাজিক ভাবে সমাজের সমস্যা সমাধান করতে হবে।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন,করোনা পরিস্থিতি আমাদের প্লান প্রোগ্রাম অনেক কিছুকে একটু থামিয়ে দিয়েছে তার পরেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন অন্য যে কোন দেশের তুলনায় তুলনামূলক আমরা ভালো আছি।আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার দেশ গড়ে তুলতে পারবো।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,এখন থেকে পুলিশের সহযোগিতা নিতে কাউকে আর দালাল ধরতে হবেনা।ওপেন হাউজ ডে অনুষ্ঠানে এসে সরাসরি অভিযোগ দিতে পারবেন।সমাজের প্রতি পুলিশের যেমন দায়িত্ব কর্তব্য আছে ঠিক তেমনি জনগনেরও দায়িত্ব কর্তব্য রয়েছে।আমরা সবাই মিলে যার যার অবস্থান থেকে কাজ করলে একটি শান্তিপূর্ন সমাজ গড়ে তুলতে পারবো।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,সমাজের চলমান ঘটনার অনেক বিষয় সরাসরি পুলিশের কাছে আসেনা।আজকের এ ওপেন হাউজ ডের মাধ্যমে আমরা সে বিষয়ে সরাসরি জানতে পেরেছি।সমাজের সকল অপরাধ সম্পর্কে এখানে তথ্য দেওয়া যাবে।পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল করতে আমরা কাজ করে যাচ্ছি।ওপেন হাউজ ডে এমন একটি অনুষ্ঠান যেখানে নির্বিঘ্নে পুলিশের অপরাধ সম্পর্কেও মতামত প্রদান করতে পারবেন।সমাজকে ইভটিজিং,সন্ত্রাস,চাঁদাবাজি ও মাদক মুক্ত রাখতে আমরা দিন রাত কাজ করে যাচ্ছি।পুলিশ আপনাদের সকল সমস্যা সমাধানে সব সময় সচেস্ট থাকবে।আমরা আইন শৃংখলা ঠিক রেখে দেশের সামগ্রীক উন্নয়নকে তরান্বিত করতে কাজ করে যাব।
oo
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ ফজলুল করিম বলেছেন,সমাজের যেকোন বিষয়ে আপনারা থানায় অবহিত করুন পুলিশ আপনাদের সর্বাত্নক সহযোগিতা করবে।যারা থানায় আসতে পারেনা তাদেরকেও এ বিষয়ে অবহিত করবেন।সবার সম্মিলিত প্রচেষ্টায় কাউনিয়া থানা এলাকাকে একটি অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পারবো।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা বলেন,আপনারা সমাজের সকল বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।পুলিশ তাৎক্ষনিক ব্যাবস্থা গ্রহন করে জনগনকে সাথে নিয়ে একটি নিরাপদ সমাজ ব্যাবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

সভাপতির বক্তব্যে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন,সমাজে যেখানে মানুষ থাকে সেখানে সমস্যা সৃস্টি হয় এবং এ সমস্যা সমাধানও হবে।সমাজের কোন নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো।সুতরাং সকল প্রকার সমস্যা সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ট্রাফিক পুলিশের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সায়েস্তাবাদ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, চরবাড়িয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আঃ খালেক হাওলাদার প্রমুখ।