মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

সীমান্তে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

অনলাইন ডেস্ক  ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশীয় তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়।

দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে।

এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম।

সেনাবাহিনী ও বিজ্ঞানীরা এই ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছে। এর আগে গত ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় পাকিস্তান।