শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যুবলীগের কমিটি নিয়ে কোনো নেতার সুপারিশ শোনা হবে না: নিক্সন

ডেক্সরিপোর্ট  ফরিদপুর-৪ আসনের সাংসদ ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, আগামীতে যুবলীগের কমিটি করার সময় লক্ষ্য রাখা হবে যুবলীগে বিএনপি, জামাত কিংবা তাদের কোন অনুসারী যেন ঢুকতে না পারে।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন সাংসদ। উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

সাংসদ নিক্সন চৌধুরী বলেন, অচিরেই ফরিদপুর জেলাসহ নয়টি উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হবে। এই সকল কমিটি শিক্ষিত, ভদ্র, মাদকমুক্ত এবং আওয়ামী পরিবারের সন্তানদের দিয়ে করা হবে। এক্ষেত্রে বড় কোন নেতার কোন সুপারিশ গ্রহণ করা হবে না।

সুপারিশ গ্রহণের কুফলের প্রতি আলোকপাত করে সাংসদ নিক্সন বলেন, অতীতে দেখা গেছে সুপারিশের মাধ্যমে যারা কমিটিতে আসেন তাদের অতীত থাকে কালিমালিপ্ত এবং তারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন। তাই এসব কমিটির ব্যাপারে এ বিষয়টি মাথায় রেখে বড় কোন নেতার সুপারিশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একমাত্র পরীক্ষিত কর্মীবাহিনী দিয়েই যুবলীগকে সাজানো হবে।

নিক্সন চৌধুরী বলেন, যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কর্ণধার হিসেবে রয়েছেন ততোদিন এ দেশের উন্নয়ন হবে। তবে বর্তমানে বৈশ্বিক মহামারি করোনার কারণে কোনো কোনো ক্ষেত্রে উন্নয়নের গতি হয়তো একটু কমে গেছে কিন্তু অচিরেই আমরা এ সংকট কাটিয়ে উঠে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাবো।

ঐ অনুষ্ঠানে হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহেদ আলী মিয়া, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন মাতুব্বর ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত আহমেদের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মী সাংসদের হাতে নৌকা সদৃশ্য ফুলের তোড়া তুলে দিয়ে সাংসদের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এ সভায় সভাপতিত্ব করেন হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান প্রমুখ।