মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। খবর সিএনএনের।

এ নিয়ে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ এ।

হামলার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আরো তিনজনের।

এই ঘটনায় কমপক্ষে ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত ১৫টি মামলা হয়েছে বলে জানা গেছে।