শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান

অনলাইন ডেস্ক  ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি শুক্রবার পারস্য উপসাগরের উপকূলে একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছেন।

এসময় আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিসহ উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর আরব নিউজ ও আনাদোলুর।

সামরিক ঘাঁটির উদ্বোধন অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আঞ্চলিক অখণ্ডতা, দেশের স্বাধীনতা এবং ইসলামি বিপ্লবের সাফল্যকে ধরে রাখাই আমাদের সামরিক কর্মসূচির উদ্দেশ্য।

আমরা বিশ্বাস করি যে, আমাদের শত্রুরা যুক্তির চেয়ে শক্তির ভাষাকে বেশি গুরুত্ব দেয়। তাই তাদের আধিপত্যবাদী চক্রান্তের বিরুদ্ধে আমাদের আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক সামরিক শক্তি বৃদ্ধি ছাড়া আর কোনো বিকল্প নেই।

হোসেইন সালামি জানান, আইআরজিসি বেশ কয়েকটি কৌশলগত ক্ষেপণাস্ত্র স্থাপনা নির্মাণ করেছে। সেখানে মজুদ ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা কয়েকশ’ কিলোমিটার এবং সেগুলোর সুনির্দিষ্ট স্থানে আঘাত হানতে পারে।

উপসাগরীয় উপকূলে প্রায় দুই হাজার ২০০ কিলোমিটার এলাকাজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র শহর অবস্থিত।