বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৫৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি ও ডিউক অব এডিনবার্গ

অনলাইন ডেস্ক  করোনা ভাইরাসের ভ্যাকসিন নিলেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। শনিবার এক বিবৃতিতে বাকিঙ্ঘাম রাজপ্রাসাদ এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সাধারণত প্রকাশ করা হয় না। তবে রানি এবং তার স্বামীর টিকা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

রাজ পরিবারের সূত্রের বরাতে জানা গেছে, রাজ পরিবারের বিশেষ একজন চিকিৎসক রানি এবং তার স্বামীকে টিকা প্রয়োগ করেন। ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ লকডাউনের সময় সেখানেই অবস্থান করছেন।

যুক্তরাজ্যে ইতোমধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিশাল এলাকা জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে।