রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধু ম্যারাথনের উদ্বোধন

ডেক্সরিপোর্ট  জাতির পিতার দেশে ফেরার বার্ষিকীতে রাজধানীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার ভোর ৬টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে এ ম্যারাথনের উদ্বোধন করেন তিনি।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ম্যারাথনই ২০২১ সালের সবচেয়ে বড় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া ক্ষেত্রে এই ইভেন্ট একটা মাইলফলক হয়ে থাকবে।’

বাংলাদেশসহ ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন ও মরক্কো থেকে রানার এবং মালদ্বীপ, নেপাল, ভারত, লেসেফো, স্পেন থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন অ্যাথলেট এ ম্যারাথনে অংশ নিচ্ছেন।

এ ম্যারাথনের আয়োজন করায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি, সশস্ত্র বাহিনী বিভাগ, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন এবং ডিজিটাল ম্যারাথন এই তিন ক্যাটাগরিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন হচ্ছে।

ভোর সাড়ে ৬টায় আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া এ ম্যারাথন বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ চত্বর, গুলশান-১ চত্বর হয়ে হাতিরঝিলে যাবে। সেখানে দুই চক্কর ঘুরে হাফ ম্যারাথন ও পাঁচ চক্কর ঘুরে ফুল ম্যারাথন শেষ হবে।

বেলা ১১টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

একই দিন শুরু হওয়া ডিজিটাল ম্যারাথন শেষ হবে ৭ মার্চ।

আয়োজকদের আশা, প্লে-স্টোর থেকে অ্যাপ নামিয়ে নির্দেশনা অনুসরণ করে ডিজিটাল ম্যারাথনে অংশ নেবেন ১০ লাখ দৌড়বিদ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন (এএএ) এবং অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেসের (এইমস) অনুমোদন পেয়েছে।