মঙ্গলবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

৩ বছর পর ফের চালু হচ্ছে কাতার-সৌদি ফ্লাইট

অনলাইন ডেস্ক  তিন বছরের পুরনো বিরোধ ভুলে আগামীকাল সোমবার থেকে আবারও আকাশ পথে যোগাযোগ চালু করতে যাচ্ছে কাতার ও সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, দোহা ও রিয়াদের মধ্যে ফ্লাইট চালু করতে যাচ্ছে কাতার এয়ারওয়েজ এবং সৌদি এয়ারলাইন্স। আগে শনিবার এক টুইট বার্তায় কাতার এয়ারওয়েজ জানিয়েছে, সোমবার থেকে রিয়াদ, ১৪ জানুয়ারি থেকে জেদ্দা এবং ১৬ জানুয়ারি থেকে দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু করতে যাচ্ছে তারা।

অপর এক টুইটে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, তারাও সোমবার রিয়াদ ও জেদ্দা থেকে দোহায় ফ্লাইট শুরু করবে।

উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ এনে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে কাতারের ওপর কূটনৈতিক, বাণিজ্য ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও দোহা সব সময় এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গত ৫ জানুয়ারি সৌদি আরব ও এর তিন আরব মিত্র জিসিসি শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হয়েছে এবং একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যে কাতার-সৌদি স্থল সীমান্তে যোগাযোগ শুরু হয়েছে।