বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

কেড়ে নেওয়া হলো ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি

অনলাইন ডেস্ক  মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের লিহাই বিশ্ববিদ্যালয়। ৩০ বছর আগে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। সে সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দিয়েছিলেন।

মার্কিন সংসদ ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের ব্যাপক হামলা ও হতাহতের ঘটনার পর ট্রাম্প নিজ দেশে ক্রমেই আরও একঘরে হয়ে পড়ছেন। এরই ধারাবাহিকতায় তার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও কেড়ে নেওয়া হলো।

লিহাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ডিগ্রিটি বাতিল করা হয়েছে। এ বিষয়ে আর ব্যাখ্যা দেয়নি তারা।

ক্যাপিটল হিলে সাম্প্রতিক হামলায় পুলিশসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। হামলায় উসকানি দেওয়ার কারণে তাকে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অভিশংসন করার পরিকল্পনাও চূড়ান্ত করতে যাচ্ছে ডেমোক্র্যাট নেতারা।

এর আগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। ট্রাম্প কিছু একটা হলেই সঙ্গে সঙ্গে টুইট করতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সমালোচকরা বলছেন, টুইটার অ্যাকাউন্ট বন্ধ হওয়ায় নিশ্চয় খুব খারাপ সময় যাচ্ছে ট্রাম্পের!

এরইমধ্যে তার নিজ দলের অনেক নেতা ট্রাম্পের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং অভিশংসন বা ইমপিচমেন্টের পক্ষে মত দিয়েছেন। তার কাছ থেকে পরমাণু অস্ত্রের কোড কেড়ে নেয়ার দাবিও জোরালো হচ্ছে।

আগামী ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হতে যাচ্ছে। কিন্তু পাগলামির কারণে এর আগেই তার অপসারণ চাচ্ছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। পার্সটুডে।