বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

করোনায় পোপের ব্যক্তিগত চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত চিকিৎসক ফ্যাব্রিজিও সকোরসি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

রোববার সংবাদমাধ্যম এল ওজারভেটরি’র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

পোপের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ২০১৫ সালে সকোরসিক যোগদান করেন।

গত ২৬ ডিসেম্বর সকোরসিকে হাসপাতালে ভর্তি করা হয়। পোপের সঙ্গে তার সর্বশেষ কবে সরাসরি সাক্ষাত হয়েছিল তা জানা যায়নি।

গতরাতে ইতালির এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পোপ জানান, আগামী সপ্তাহ থেকে ভ্যাটিকানে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তিনি নিজেও ভ্যাকসিন নেওয়ার কাতারে আছেন।