শনিবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:১৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করুন: ডিসি জাকির হোসেন মজুমদার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার বলেছেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করুন।করোনার টিকা না আসা পর্যন্ত স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন।

সোমবার(১১ জানুয়ারী) সকাল ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় রিকসা চালক,শ্রমিক, পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন কালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বরিশাল নগরীর সড়ক গুলোকে যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিএমপির সুযোগ্য কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নের্তৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বরিশাল নগরীর আমতলার মোড়, সদর রোড সহ নগরীর গুরুত্বপূর্ন ১০ টি স্থানে ট্রাফিক পুলিশের পক্ষথেকে মাস্ক বিতরন করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই (এডমিন) মোঃ রবিউল ইসলাম,টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট শহিদুল ইসলাম প্রমুখ।