রবিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৯
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

সাগরে আছড়ে পড়ার পর সম্ভবত ভেঙে যায় ইন্দোনেশিয়ার বিমানটি

অনলাইন ডেস্ক  ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত বিমানটি সম্ভবত সাগরে আছড়ে পড়ার পর ভেঙে যায়। সাগর থেকে যেসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে, সেগুলোর ওপর ভিত্তি করে এমনটাই মনে করছে তদন্তকারীরা।

ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির একজন তদন্তকারী নুরকায়হো উতোমো ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানটি সাগরে আছড়ে পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়।

গত শনিবার শ্রীবিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ মডেলের উড়োহাজাজটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাকে যাচ্ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর থেকে ওড়ার চার মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, বিমানের আরোহীদের মধ্যে ৬২ যাত্রী ও ক্রু ছিলেন। তাঁদের মধ্যে ১০ শিশু ছিল। তারা সবাই ইন্দোনেশীয়।