রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, সকাল ১০:৪৭
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

যুক্তরাষ্ট্রে গরিলার দেহে মিলল করোনাভাইরাস

 অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সান দিয়েগো চিড়িয়াখানায় দুই গরিলাসহ তিনটি প্রাণীর দেহের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্বে প্রথমবারের মতো এই প্রজাতির প্রাণীর শরীরে ভাইরাসটির সংক্রমণের কথা জানা গেছে। খবর সিএনএনর।

চিড়িয়াখানার নির্বাহী পরিচালক লিসা পিটারসন সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন, একসঙ্গে থাকা আটটি গরিলার দেহে ভাইরাস রয়েছে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে কয়েকটির কাশিও হচ্ছে বলে জানান তিনি।

কয়েকটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, এখানকার কোনো কর্মীর দেহ থেকে প্রাণীগুলোর মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে সান দিয়েগো ওই চিড়িয়াখানা।

যুক্তরাষ্ট্রে কৃষি বিভাগের ন্যাশনাল ভেটেরিনারি সার্ভিসের পরীক্ষাগারে তিনটি গরিলার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। পরে সেখানকার আটটি গরিলার সব কয়টির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পার্কের রক্ষণাবেক্ষণ কর্মীদের একজনের কাছ থেকেই গরিলাগুলোর দেহে করোনা সংক্রমিত হয়েছে। আক্রান্ত সব প্রাণীকেই আলাদা রাখা হয়েছে।