শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বন্ধ করে দেওয়া হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল

অনলাইন ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চ্যানেল সাময়িক বন্ধ করে দিয়েছে গুগল মালিকানাধীন ইউটিউব। সহিংসতার উসকানির দায়ে ইউটিউবের নীতির বিরুদ্ধে যাওয়ায় একটি ভিডিও অপসারণ করা হয়েছে।

গত সপ্তাহে ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে অহরহ টুইট করতে দেখা গেছে এই মার্কিন প্রেসিডেন্টকে। কিন্তু ওয়াশিংটন ডিসিতে তার সমর্থকদের তাণ্ডবের পর সামাজিকমাধ্যম থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

অপারেটররা বলছেন, এই ক্ষুব্ধ নেতার অ্যাকাউন্ট ব্যবহার করে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথের আগে অস্থিতিশীলতা উসকে দিতে পারেন।

এক বিবৃতিতে ইউটিউব জানায়, সম্ভাব্য সহিংসতা নিয়ে উদ্বেগের কথা বিবেচনা করে আমাদের নীতির লঙ্ঘনের দায়ে ডোনাল্ড জে. ট্রাম্পের নতুন ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে। সর্বনিম্ন সাত দিন পর্যন্ত নতুন ভিডিও আপলোড করা থেকে এই চ্যানেলকে বিরত রাখা হবে।

ভিডিও শেয়ারিং এই প্ল্যাটফরমটি অবশ্য বলছে, নিরাপত্তা উদ্বেগের কথা বিবেচনা করে ট্রাম্পের চ্যানেলের মন্তব্য সেকশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

এর আগে ফেসবুক ও ইনস্টাগ্রামও ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। ফেসবুকপ্রধান মার্ক জুকারবার্গ বলেন, সহিংসতা উসকে দিতে ট্রাম্প এই প্ল্যাটফরর্মটি ব্যবহার করেছেন। তিনি এই প্রবণতা অব্যাহত রাখতে পারেন বলে উদ্বেগ রয়েছে।

এ ছাড়া ট্রাম্প সমর্থকদের কিউআনন ষড়যন্ত্র তত্ত্ব সংশ্লিষ্ট ৭০ হাজার অ্যাকাউন্ট মুছে দেওয়ার কথা জানিয়েছে টুইটার।