রবিবার, ২রা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:২০
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল

গুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণ,নিহত ১

ডেক্স রিপোর্ট:রাজধানীর গুলশানে দুবাই ভিসা সেন্টারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার জানান, ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে গেছে। ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে তিনি জানান।

এদিকে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, ছাদে এসি মেরামতের সময় হয় তো কোনো ত্রুটির কারণে নিচ তলায় বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ছাদে এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি দুবাইয়ের ভিসা সেন্টার বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।