সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:০০
শিরোনাম :
বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ

নড়াইলে হানিফ পরিবহনে যাত্রীর মৃত্যু

নড়াইল জেলা প্রতিনিধি:ঢাকা থেকে হানিফ পরিবহনে নড়াইল যাওয়ার পথে বাসের মধ্যেই এক যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে নড়াইলের লোহাগড়ার কালনাঘাট পার হওয়ার সময় বাসটির যাত্রীরা তাঁকে মৃত দেখতে পান।

পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের বাড়ি নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে। রূপগঞ্জ হানিফ পরিবহনের ম্যানেজার আকবর মন্ডল বলেন, গতকাল রাতে ঢাকার আব্দুল­াহপুর থেকে নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের ইকরাম হোসেন হানিফ পরিবহনে ওঠে। দৌলদিয়া ঘাটে এলে পরিবহনের সুপারভাইজারের কাছে জানতে চান এটা কোথায়। নড়াইলের কালনা ফেরিঘাটে এসে বাসের পিছনের যাত্রীরা বাইরে নামলেও ইকরাম নামেনি।

এসময় পরিবহনের লোকজন বুঝতে পারে তার মৃত্যু হয়েছে। পরিবহনের লোকজন বাস নিয়ে নড়াইল সদর থানায় চলে আসেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহততের চাচাতো ভাই কবির হোসেন বলেন, ইকরাম ঢাকায় একটি সিকিউরিটি কোম্পানিতে চাকুরী করত। ইকরাম হোসেন জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ায় বাড়িতে চলে আসছিল।

নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস রায় বলেন, তাঁর ব্যাগে জ্বরের ওষুধ, আনারস ও মোবাইল পাওয়া গেছে। পরিবারের সদস্যদের কাছে বৃহস্পতিবার সকালেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।