বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:২৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

জন্ম নিবন্ধনে কেন আঙুলের ছাপ নয়: হাইকোর্ট

ডেস্ক রিপোর্ট:অপরাধীদের দ্রুত শনাক্ত করা, বেওয়ারিশ লাশের পরিচয় জানা এবং নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে জন্ম নিবন্ধনে দেশের সব নাগরিকের আঙুলের ছাপ ও আইরিশের প্রতিচ্ছবি (আই কন্ট্যাক্ট) নেওয়া বাধ্যতামূলক করতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া নামে এক ব্যক্তির করা রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেছেন।

মানবাধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী আরিফুর রহমান নিজেই রিটের শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরিফুর রহমান পরে গণমাধ্যমকে বলেন, তিন বছর বয়সের আগে সাধারণত মানুষের আঙুলের ছাপ প্রাকৃতিকভাবে ওঠে না। ফলে প্রাকৃতিকভাবে আঙুলের ছাপ উঠলে তখন তা জন্ম সনদের সঙ্গে যুক্ত করে নতুন করে জন্ম সনদ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, মহামারীর কারণে দীর্ঘদিন কোর্ট নিয়মিত ছিল না। ফলে রিট আগে করলেও শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। আজ কার্যতালিকায় আসায় আমি নিজেই শুনানি করি। আদালত রুল জারি করেছেন।