সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১:৪৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার পদত্যাগ করলেন দেশটির স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার। গতকাল শুক্রবার তিনি পদত্যাগের পেছনে ক্যাপটিল ভবনে হামলার বিষয়টি উল্লেখ করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্টে নজিরবিহীন হামলার ঘটনা ঘটে। সেদিন দেশটির আইন প্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য পার্লামেন্ট ভবনে এক যৌথ অধিবেশনে বসেছিলেন। ওই কার্যক্রম বন্ধ করতে ট্রাম্পের শত শত সমর্থক ওই ভবনে ঢুকে পড়েন। সেখানে নজিরবিহীন তাণ্ডব চালানো হয়। এতে পুলিশসহ কমপক্ষে ৫ জন নিহত হয়।

ওই ঘটনার পরপরই হোয়াইট হাউসের কর্মকর্তাদের পদত্যাগের খবর আসতে শুরু করে। আগামী ২০ জানুয়ারি জো বাইডেনের শপথ নেয়ার কথা। তার আগেই ট্রাম্প প্রশাসনে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে।

ক্যাপিটল ভবনে হামলার পর পরই হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, সোশ্যাল সেক্রেটারি রিকি নিকেটা ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশ্যাম পদত্যাগপত্র জমা দেন।