মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:০৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

চীনসহ ৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা’

অনলাইন ডেস্ক  চীনসহ ছয় দেশ থেকে টেলিকম পণ্য কেনার ওপর বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ছয় দেশ থেকে তথ্য ও প্রযুক্তির পণ্য কেনার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মার্কিন বাণিজ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য-যোগাযোগ প্রযুক্তি ও পরিষেবা (আইসিটিএস) সরবরাহকারী চেইনের সুরক্ষা নিশ্চিত করতে নতুন এই বিধিনিষেধ।

চীন ছাড়াও যেসব দেশ ওই আওতায় পড়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া, কিউবা এবং ভেনেজুয়েলা।