সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৪৯
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

মার্কিন ৫০ রাজ্যে সংঘাতের শঙ্কা, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক  জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি ও ৫০ টি রাজ্যে সশস্ত্র বিক্ষোভের শঙ্কা দেখা দিয়েছে। এনিয়ে এসব রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে।

আগামী বুধবার ২০ জানুয়ারি ক্যাপিটল হিলে বাইডেনের শপথ অনুষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাত এড়াতে বিভিন্ন রাজ্যে জাতীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা এফবিআই ৫০ টি রাজ্যে ট্রাম্প সমর্থকরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে বলে সতর্ক করেছেন।

সংঘাত এড়াতে দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পূর্বসতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ম্যারিল্যান্ড, মেক্সিকো এবং ইউটা অঙ্গরাজ্যের গভর্নর জরুরি অবস্থা জারি করেছে।

এছাড়া ক্যালিফোর্নিয়া, পেনিসিলভেনিয়া, মিশিগান, ভার্জিনিয়া, ওয়াশিংটন এবং উইসকনসিনে জাতীয় নিরাপত্তা রক্ষী মোতায়েন করছে। এবং টেক্সাস শনিবার থেকে বাইডেনের শপথ অনুষ্ঠান পর্যন্ত তার রাজধানী বন্ধ রাখছে।

টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছে, সহিংস উগ্রপন্থীরা অপরাধমূলক সংঘাত চালানোর জন্য পরিকল্পিত বিক্ষোভ অনুপ্রবেশ করতে পারে।

গত ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল ভবনে নজিরবিহীন হামলা চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। সংঘাতে পাঁচ জন নিহত হয়েছে। এনিয়ে এখন পর্যন্ত শতাধিক লোককে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এনিয়ে তদন্ত চলছে। বিবিসি, এনডিটিভি