মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

কাতারে শিগগিরই দূতাবাস খুলছে সৌদি আরব

অনলাইন ডেস্ক  সৌদি আরব খুব শিগগির কাতারে দূতাবাস খুলছে বলে ঘোষণা দিয়েছে।এর মধ্য দিয়ে উপসাগরীয় এ দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিবাদের অবসান ঘটতে যাচ্ছে। খবর ইয়েনি সাফাকের।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী পিন্স ফয়সাল বিন ফারহান শনিবার রিয়াদে এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা কয়েক দিনের মধ্যেই যাতে দোহায় আমাদের দূতাবাসটি খুলে দিতে পারি সেই পদক্ষেপ গ্রহণ করেছি। এ সময় জর্ডানের পররাষ্ট্র মন্ত্রী আয়মান সাফাদিও তার সঙ্গে ছিলেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, এখন থেকে আমরা কাতার সঙ্গে সব ধরণের কূটনৈতিক সম্পর্ক জোরদার করবো।

এর আগে গত ৫ জানুয়ারি সৌদি আরবে উপসাগরীয় দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সমঝোতা হয় সৌদি আরব, মিসর, আরব আমিরাত ও বাহরাইনের।

এর পরই সৌদি আরবের আকাশপথ, জল ও স্থলসীমান্ত কাতারের জন্য খুলে দেওয়া হয়। ২০১৭ সালে হঠাৎ করে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলে মধ্যপ্রচ্যে ওই চার দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।