মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

রিফাত হত্যা মামলায় লঘুদণ্ডপ্রাপ্ত ৩ শিশুর হাইকোর্টে জামিন

ডেক্সরিপোর্ট  বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত অপ্রাপ্তবয়স্ক ৩ আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ সোমবার আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী। তিনি বলেন, ‌‘অপ্রাপ্ত বয়স্ক তিন আসামির সাজা কম থাকায় আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করে জামিন দিয়েছেন।’

গত বছরের ২৭ অক্টোবর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির মধ্যে ৬ জনকে ১০ বছর করে এবং ৪ জনকে ৫ বছর করে এবং এক আসামিকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান ৩ আসামি।

২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।