শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

জমি দখল-জালিয়াতি প্রতিকারে আইন হচ্ছে

ডেক্সরিপোর্ট  জমি ও জমি সম্পর্কিত দখল-জালিয়াতির কারণে হয়রানির শিকার হওয়া প্রকৃত মালিকদের দ্রুত প্রতিকার দিতে নতুন একটি আইনের খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার ভূমি সচিব মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভূমি সংক্রান্ত কাগজ জালিয়াতি প্রতিরোধে প্রস্তাবিত নতুন আইনবিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। এ সময় ভূমি সচিব সবার মতামত গ্রহণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা দলিল জালিয়াতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানান ও অভিজ্ঞতা তুলে ধরেন।

ভূমি সচিবের সভাপতিত্বে কর্মশালায় আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিম, মুহাম্মদ সালেহউদ্দীন, প্রদীপ কুমার দাস ও যুগ্মসচিব কামরুল হাসান ফেরদৌস। আইন বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস, আকতারুজ্জামান, কাজী জাহেদ ইকবাল ও খন্দকার শাহরিয়ার শাকিব।

আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের আইন ও জরিপ শাখার যুগ্মসচিব ও উপসচিবরা। মাঠপর্যায়ে কর্মরত আমন্ত্রিত বেশ কয়েকজন কর্মকর্তার মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও অধিগ্রহণ), উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা।