মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

মারা গেছেন উসমানীয় সিংহাসনের সর্বশেষ উত্তরসূরি

অনলাইন ডেস্ক  বিলুপ্ত হওয়া উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ উত্তরসূরি দুন্দার আবদুল করিম ওসমানোদলু সোমবার মৃত্যুবরণ করেছেন। তার পরিবারের বিবৃতির বরাতে ডেইলি সাবাহ এমন খবর দিয়েছে।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। এক টুইটবার্তায় তার পরিবার সদস্য ওরহান ওসমানোগুলু বলেন, আমাদের পরিবারের বাবা, উসমানীয় বংশধর ও আমার চাচা প্রিন্স দুন্দার আবদুল করিম উসমানগলু সিরিয়ার দামেস্কোয় মারা গেছেন। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।

১৯২৪ সালে উসমানীয় খেলাফতের বিলুপ্তির পর দুন্দার আবদুল করিমের বাবাকে তুরস্ক থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তারা সিরিয়ার রাজধানী দামেস্কোয় বসবাস শুরু করেন। আবদুল করিমেরও এই শহরে জন্ম হয়েছে।

সিরিয়া থেকে তাদের ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন উসমানীয় খেলাফতের বংশধরদের মধ্যে যারা তুরস্কে বসবাস করছেন তারা। কিন্তু চলমান যুদ্ধের মধ্যে তাদের সম্পর্ক আবার ছিন্ন হয়ে যায়।

১১৫২ সালে উসমানীয় বংশধর নারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। আর পুরুষদের ১৯৭৪ সালে দেশে ফিরে আসার অনুমতি দেয়া হয়। অল্প কয়েকজন দেশে ফিরে আসলেও বাকিরা বিদেশে শিকড় গেড়েছেন।