রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:৪৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করার নির্দেশনা চেয়ে রিট

ডেক্সরিপোর্ট  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

রিটে পদ্মা সেতুর নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করতে সরকারের প্রতি নির্দেশনা জারির জন্য আবেদন করা হয়েছে।

আজ বুধবার আইনজীবী এম কামরুজ্জামান স্বাধীন হাইকোর্টে এ রিট দায়ের করেন।

মন্ত্রিপরিষদ সচিব, সেতু সচিব, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা পদ্মা সেতু নির্মাণে অর্থ প্রদান থেকে বিরত থাকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ প্রচেষ্টায় এবং একক সিদ্ধান্তে তিনি এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেন। ঐ সিদ্ধান্ত মোতাবেক পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বে বাংলাদেশর মুখ উজ্জ্বল করছেন। এজন্য এই কৃতিত্ব এককভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সে কারণে এই সেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে হওয়া দরকার।