শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:১৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে পুলিশের অভিযানে দেড় লক্ষ টাকার জাল নোট সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক:বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত টাকার জাল নোট সহ এক নারীকে আটক করা হয়েছে।

আটক নারী শারমিন জাহান মনি(৩০)স্বামী মোঃ নান্নু মিয়া।

মঙ্গলবার (১৯ জানুয়ারী) রাতে বরিশাল নগরীর ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়ক, একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া বাসা থেকে তাকে আটক করা হয়।

বুধবার(২০ জানুয়ারী) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি জানিয়েছেন।

এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড হযরত শাহ জালাল সড়ক, একতা লেনের জনৈক আইয়ুব আলী খানের ভাড়াটিয়া টিনসেড বাসায় কতিপয় ব্যাক্তি জাল টাকা সহ অবস্থান করছে।এ সময় ডিসি খাইরুল আলমের নির্দেশে এস আই আলমগীর হোসেন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে শারমিন জাহান মনিকে আটক করে এবং তার রুমের বিছানার তোষকের নিচ থেকে ৫ শ টাকার ৩শ ১১টি জালনোট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শারমিন জাহান মনির স্বামী নান্নু মিয়া ও জাহাঙ্গীর হোসেন নামে অপর ব্যাক্তি পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,আটক জাল টাকা গুলো কোথা থেকে কিভাবে এলো,এর গন্তব্য কোথায় এবং বাকী দুই জনকে ধরতে পুলিশের অভিযান চলমান থাকবে।

আটক নারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।