শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

টাইগারদের দাপুটে বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে উইন্ডিজরা

অনলাইন ডেস্ক  টাইগারদের দাপুটে বোলিংয়ে যাওয়া আসা চলছে উইন্ডিজ ব্যাটসম্যানদের। সাকিব আল হাসান এবং মেহেদী হাসানের জোড়া আঘাতে কার্যত দিশেহারা উইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ২৬ ওভার শেষে দলটি সংগ্রহ ৭৩/৭।

প্রথম ম্যাচের মতোই সুনিল আমব্রিসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিংয়ের পর নিজের তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি ভাঙলেন দ্য ফিজ।

প্রথম ওভারে মাত্র একটি রান দেওয়ার পর টানা দুটি মেডেন, সঙ্গে সুনীল অ্যামব্রিসের উইকেট। দলীয় পঞ্চম ওভারে উইন্ডিজ ওপেনারকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানান বাঁহাতি পেসার মুস্তাফিজ। ১০ রানে ভেঙেছে ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী জুটি।

ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় উইকেটটি নিয়েছেন মেহেদী হাজান মিরাজ। অভিষেক হওয়া খেলোয়াড় ওটলেকে ২৪ (৪৪) রানে সাজঘরে ফেরান তিনি। একই ওভারের চতুর্থ বলে মেহেদীর দ্বিতীয় শিকার ডি সিলভা ৫ (২২)।

এরপরের ওভারেই আসেন সাকিব আল হাসান। এসেই করেন আঘাত। শিকার করেন ম্যাকার্থিকে। এরপর রান আউটের শিকার হন মায়ারস।

দলটির দলীয় ৬৭ রানে ফের আঘাত হানে সাকিব। নিজের ঝুলিতে তুলে নেন আরও একটি উইকেট। এরপর পরের এক ওভার শেষে ২৫ তম ওভারে আঘাত হানে হাসান মাহমুদ।