শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ট্রাম্পকে ফোন করার পরিকল্পনা নেই বাইডেনের: হোয়াইট হাউজ

অনলাইন ডেস্ক  সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করার কোনো পরিকল্পনা নেই জো বাইডেনের।বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ফোন করার জন্য কোনো পরিকল্পনা নেই।

শপথ অনুষ্ঠানে ট্রাম্প যোগদান না করলেও ওভাল অফিসে বাইডেনের জন্য অত্যন্ত ‘উদার চিঠি’ রেখে গেছেন। তবে সেই চিঠির বিষয়বস্তু কী সে সম্পর্কে কিছু জানান নি বাইডেন।

এনিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সাকি বলেছেন, সাবেক প্রেসিডেন্টের সম্মতি ছাড়া বাইডেন ঐ চিঠি সম্পর্কে কিছু বলবেন না। তবে আমি বলবো না তিনি সেই সম্মতি ফোনের মাধ্যমে নেবেন। তিনি শুধু ব্যক্তিগত চিঠির ব্যাপারে শ্রদ্ধাশীল হতে চেষ্টা করছেন।