বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৫১
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

সিরিজ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে তামিম বাহিনী।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মিরাজ-মোস্তাফিজ ও সাকিবের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৪৮ রানে গুটিয়ে যায়। জবাবে ৩৩.২ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম ইকবাল ৫০, সাকিব আল হাসান ৪৩, লিটন দাস ২২, নাজমুল হোসেন শান্ত ১৭ ও মুশফিকুর রহিম ৯ রান করেন।