বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:৩০
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

শত্রুদের হামলা ঠেকিয়ে দিলো সৌদি আরব

অনলাইন ডেস্ক  শত্রুদের চালানো হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার রাজধানী রিয়াদে শত্রুরা হামলার চেষ্টা চালানোর চেষ্টা করলে সেটি নস্যাৎ করে দেওয়া হয়েছে।

রিয়াদের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি খুব জোরে শব্দ শুনেছি। মনে হচ্ছিল আকাশ থেকে ভারী কিছু পড়েছে। ঐ শব্দে আমার বাড়ি কাঁপছিল।

তবে সৌদি সরকারের পক্ষ থেকে কারা এই হামলা চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালাতে পারে।

২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানায় প্রবেশ করে। শিয়া মতাদর্শের হুতিদের অস্ত্র-অর্থ দিয়ে সাহায্য করছে ইরান। পরের বছর জানুয়ারির মধ্যেই পুরো সানার নিয়ন্ত্রণ হাতে নেয় তারা। সৌদি আরব সুন্নি সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশকে নিয়ে জোট গঠন করে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।