শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:৩০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

সীমান্তে ভারত ও চীন সেনাদের ফের সংঘর্ষ

অনলাইন ডেস্ক  ভারত ও চীন সেনাদের মধ্যে সীমান্তে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের সেনা হতাহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমে তিন দিন আগে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের সেনা আহত হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সিকিমের নাকু লা পাস অঞ্চলে সেনাদের মধ্যে সর্বশেষ এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

চীনা এক টহল ভারতীয় অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় বাহিনী তাকে ফেরত পাঠায়। তবে চীন ও ভারতের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছরে লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ বাধে। সেমময় ভারতের ২০ জন সেনা নিহত হয়েছিল। তবে চীন সেসময় তাদের সেনা নিহত হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানায় নি।