শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৪০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

যাত্রা শুরু করলো ডিসি খাইরুল আলম পত্নী দিলরুবা আলমের D.K Eyes চ্যানেল

নিজস্ব প্রতিবেদক : যাত্রা শুরু করলো উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের সহধর্মিনী দিলরুবা আলমের রান্নার রেসিপি,ছাদ কৃষি সহ নানা রকম পরামর্শ বিষয়ক D.K Eyes ইউটিউব চ্যানেল।

বুধবার(২০ জানুয়ারী) আনুষ্ঠানিক ভাবে পদ যাত্রা শুরু করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এ ইউটিউব চ্যানেলটি।

সোমবার (২৫ জানুয়ারী) সকালে ডিসি পত্নী দিলরুবা আলম জানান,দেশে করোনা মহামারীর সময় কিভাবে নিজেকে আত্ননির্ভরশীল করা যায় এ প্রচেষ্টায় সবাইকে আগ্রহী করে তুলতে অবসর সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেকে সু প্রতিষ্ঠিত করতে এ চ্যানেলে রান্নার রেসিপি, ছাদ কৃষি,ফুল বাগান,কৃষি বিষয়ক নানা পরামর্শ ও রুপ চর্চা বিষয়ক প্রামান্য চিত্র,টিপস এবং ভিডিও আপলোড করা হবে।

এখানে সহজ বোধ্য ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করা হবে।চ্যানেলটিকে প্রানবন্ত করে তুলতে দর্শকদের জন্য থাকছে তাদের চাহিদা মত নানা রকম টিপস।যাতে সবাই তাদের নিজ মতামত প্রকাশ করতে পারবেন।
প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন কিছু জানার জন্য, বিনোদনের জন্য, কেউ বা নিছকই সময় কাটানোর জন্য একবার হলেও ইউটিুবে ঢুঁ মেরে থাকেন।

ডিসি পত্নী দিলরুবা আলম আরও জানান,যেকোনো বিষয় নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করা মানেই এখন ইউটিউবে সে সময়ের একটা অংশ দেওয়া। একাডেমিক বিষয়সহ যেকোনো ধরনের নিত্যনৈমিত্তিক কাজ শেখার ক্ষেত্রেও ইউটিউব এখন ব্যক্তিগত শিক্ষকের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করছে। পরিস্থিতি বর্তমানে এমন দাঁড়িয়েছে যে “যার কেউ নেই, তার ইউটিউব আছে!”

ইউটিউবে থাকা অসংখ্য শিক্ষামূলক চ্যানেলগুলোর মধ্যে যেগুলো প্রতিনিয়ত মানসম্পন্ন কন্টেন্ট প্রকাশ করছে, সেই সাথে কন্টেন্টের বৈচিত্র্য ও সংখ্যার প্রাচুর্য এবং আলোচিত বিষয়ের ওপর ব্যতিক্রমী; আকর্ষণীয় উপস্থাপনার ফলে উক্ত বিষয় নিয়ে সাধারন দর্শকরা দিন দিন ভালো ধারণা নিতে সক্ষম হচ্ছেন।তাই আমি আশা করছি আমার কন্টেন্ট গুলো সকলের ভাল লাগবে। আমাকে উৎসাহ প্রদানের জন্য আমার চ্যানেলে নিচে প্রদত্ত লিংকে নিয়মিত ভিজিট করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।