শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

‘ট্রাম্পের বিচারে’ সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

অনলাইন ডেস্ক  সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিশংসন বিচার শুরুর জন্য প্রতিনিধি পরিষদ সিনেটে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। ধারণা করা হচ্ছে আগামী মাসে সিনেটে ট্রাম্পের বিচারকার্য শুরু হবে।

ন্যান্সি পেলোসি দ্বারা নিযুক্ত হাউসের নয় সদস্য সোমবার সন্ধ্যায় সিনেটে অভিশংসনের প্রমাণাদি হস্তান্তর করেন।

উপস্থাপন করা অভিযোগে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ক্যাপিটলে ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার আগে এক বক্তব্যে তাদের উসকানি দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট।

গত ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকদের হামলায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে।

এর আগে ১৪ জানুয়ারি ট্রাম্পকে দেশটির প্রতিনিধি পরিষদ অভিশংসন করে। প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। রিপাবলিকান দলের ১০ জন সদস্য ট্রাম্পের বিপক্ষে গিয়ে ভোট দেয়।

এখন সিনেটের অভিশংসন বিচারে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন পড়বে।