মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জানেট ইলেন। মঙ্গলবার সিনেটে ৮৪ ভোটে তার মনোনয়ন নিশ্চিত হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল রিজার্ভ অ্যান্ড হোয়াইট হাউস কাউন্সি অব ইকোনমিক অ্যাডভাইজারদের নেতৃত্ব দেওয়া প্রথম নারী ইলেন কুশলী প্রেসিডেন্ট জো বাইডেনের আর্থিক নীতির এবং মহামারি কোভিড-১৯ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের চলমান লড়াইয়ে ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন।

জেনেট ইলেন বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে কেউ আর ক্ষুধার্ত থাকবে না। তাদের টেবিলে খাবার থাকবে। তারা গৃহহীন হবে না।’

ইলেনের ভাষায়, ‘আমাদের এসব সমস্যাকে চিহ্নিত করতে হবে। এবং আমি মনে করি, এসব সমস্যার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জানেট। প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে চার বছর ছিলেন ভাইস চেয়ার।