মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

বরিশালে ডিসি ট্রাফিক জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে করোনা প্রতিরোধে মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারনকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করে তুলতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে রিকসা চালক,যাত্রী,শ্রমিক, পথচারী ও সাধারন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়েছে।

বুধবার(২৭জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় মাস্ক বিতরন করা হয়।

এ সময় তিনি বলেন,আমাদেরকে কথায় নয় কাজে বড় হতে হবে,অর্থে নয় মানবিকতায় বড় হতে হবে।বিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী,শ্রমিক, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, লিফলেট ও জনসচেতনতামূলক ব্যাপক প্রচার, প্রচারনা চালিয়েছি এবং বর্তমানেও এ সব প্রচারনা চলমান আছে।সুতরাং আপনারা সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে মাস্ক পরিধান করে দৈনন্দিন কর্মকান্ড পরিচালনা করুন। বরিশাল নগরীর সড়ক গুলোতে চাঁদাবাজ ও যানজট মুক্ত করে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ট্রাফিক পুলিশ বদ্ধ পরিকর।আমরা সবাই সড়ক পরিবহন আইন মেনে চললে সড়কে যানজট ও সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে শৃংখলা ফিরিয়ে আনতে বিএমপির সুযোগ্য কমিশনার শাহাবুদ্দিন খান স্যারের নেতৃত্বে ট্রাফিক পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি আরও বলেন,ইতিমধ্যেই নগরীতে চলাচলকারী থ্রী হুইলার, অটোরিক্সা ও মাহিন্দ্রার চালকের ডান পাশে যাতে কোন যাত্রী বসতে না পারে সে জন্য দুটি করে রড লাগিয়ে দেয়া হয়েছে।এতে চালক স্বাচ্ছন্দে গাড়ী চালাতে পারবেন এবং সড়ক দুর্ঘটনার হার কমে যাবে।সড়কে যে কোন প্রকার উন্নয়নের নামে চাঁদাবাজী বন্ধ করতে অভিযান চলছে এবং এ অভিযান চলমান থাকবে।এছাড়াও গন পরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।গনপরিবহনে জনসাধারনকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রাখত কঠোর অবস্থানে রয়েছে ট্রাফিক পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন,বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম,টি আই বিদ্যুৎ চন্দ্র দে,সার্জেন্ট সোহেল,ট্রাফিক পুলিশের সদস্য নয়ন প্রমুখ।