রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আরও ছোট হচ্ছে এসএসসির সিলেবাস

ডেক্সরিপোর্ট  এসএসসির সিলেবাস আরও ছোট হচ্ছে। ২৫-৩০ শতাংশ কমানো সিলেবাসও প্রত্যাশিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। শিক্ষকদের পক্ষ থেকে এমন পরামর্শ আসায় সিলেবাস ছোট করার এই সিদ্ধান্ত হয়েছে।

গত সোমবার প্রকাশিত এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হবে। নতুন সংক্ষিপ্ত সিলেবাস আগামী সপ্তাহের মধ্যে প্রণয়ন করা হবে। পাশাপাশি এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাসও তৈরি করা হবে একইসময়ে মধ্যে। প্রস্তাবিত সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে এসএসসির ৬০ আর এইচএসসির ৮৪ কর্মদিবসের মধ্যে শেষ করার কৌশল অনুসরণ করা হবে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করেন। এতে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক, এনসিটিবি চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা থেকে এনসিটিবিকে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে পুনর্বিন্যস্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।