রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:২৫
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় মৃত্যুর দায় কাঁধে নিলেন বরিস জনসন

অনলাইন ডেস্ক     ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ পেরনোর পরে শোকপ্রকাশ করে সমস্ত মৃত্যু ও অন্যান্য বিপর্যয়ের দায় স্বীকার করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন । মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে ১ হাজার ৬৩১ জনের মৃত্যু হয় ব্রিটেনে। ফলে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৬২ জন।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা যায় ডাউনিং স্ট্রিটে এক সাংবাদিক সম্মেলনে করোনার এই মৃত্যুমিছিলের সব দায়ভার নিজেই নেন বরিস জনসন। তিনি বলেন,’যে সমস্ত প্রাণ ঝরে গেল, তার প্রত্যেকটির জন্য আমি গভীর ভাবে মর্মাহত। অবশ্যই একজন প্রধানমন্ত্রী হিসেবে সবকিছুর পূর্ণ দায়ভার আমি নিচ্ছি’।

 

তার ভাষ্যমতে, এই ভয়ংকর পরিসংখ্যানের হিসেব করা সত্যিই দুঃখজনক। মৃতদের দেখতে আত্মীয়রা আসতে পারছেন না। একবার বিদায় জানানোর সুযোগও পাচ্ছেন না তাঁরা। আমরা এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে লড়াই করতে পারি। যতটা সম্ভব বাড়িতে থেকে ও ভ্যাকসিন নিয়ে আমাদের সামানে এগোতে হবে।

 

তবে ইংল্যান্ডের মুখ্য মেডিক্যাল অফিসার প্রফেসর ক্রিস হুইট্টিআশা প্রকাশ করে বলেন, আগামী দু’সপ্তাহের মধ্যে ধীরে ধীরে সংক্রমণ কমবে। কেবল আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন লকডাউনের নিষেধাজ্ঞাকে কোনও রকম অবহেলা না করি। সেই সঙ্গে কোনো গুজবে কান না দেওয়ারও অনুরোধ করা হয় প্রশাসন থেকে।