মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:১৩
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  শিক্ষার্থীদের জীবন থেকে যেন একটা বছর নষ্ট না হয়, তাই এভাবে ফল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, ‘পরীক্ষার ফল নিয়ে বিরূপ মন্তব্য করলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে’। শনিবার সকালে ডিজিটাল পদ্ধতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ফল নিয়ে বিরূপ মন্তব্য না করা আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের ছেলে-মেয়েদের জীবনের দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে তারা হতাশ হয়ে না যায়। করোনার করণে এমনিতে তারা স্কুল ও কলেজে যেতে পারছে না। এটা তাদের জীবনের জন্য বড় বাধা।

করোনা মহামারির মধ্যে ফল তৈরি করার জন্য শিক্ষাবোর্ড, শিক্ষক ও এর সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু লোক থাকে, যা কিছু করতে যাবেন খুঁত ধরবেই। বিশেজ্ঞদের সিদ্ধান্তে এভাবে ফল প্রকাশ করা হয়েছে। করোনাকালে ক্লাস শুরু করলে যদি কেউ সংক্রামিত হয় তাহলে তার দায়ভার কে নিবে।’

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সকালে এক অনুষ্ঠানে এই ফল প্রকাশ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ডিজিটালি এই পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত বছরের এপ্রিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এই পরীক্ষা আয়োজন করেনি শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার পরিবর্তে পরীক্ষার্থীদের এসএসসি ও সমমানের ৭৫ শতাংশ এবং জেএসসি ও সমমানের ২৫ শতাংশ গড় ফলের ভিত্তিতে মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।