রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪২
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ভ্যাকসিন নেওয়া সকলেই ভালো আছেন: স্বাস্থ্যমন্ত্রী

ডেক্সরিপোর্ট  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। করোনার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তা নয়। ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, ভ্যাকসিন নেওয়ার জায়গা একটু ফুলে যেতে পারে। তবে এতে ভয়ের কিছু নেই। এখন পর্যন্ত যতজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা সবাই ভালো আছেন।

শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন এখন একটি বড় অস্ত্র। করোনা মোকাবিলায় এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। অনেক রাষ্ট্র এখনও ভ্যাকসিন পায় নাই। আগামী দুই তিন মাসেও তারা পাবে কিনা সন্দেহ। তার উদাহরণ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ভ্যাকসিন এমনি এমনি আসে নাই। ৬ মাস ধরে এর পিছনে লেগে থাকতে হয়েছে। যারা ভ্যাকসিন তৈরি করেছে সকলকে আমরা পত্র পাঠিয়েছি। সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, বুকিং দিয়েছি, টাকা পাঠিয়েছি, যে কারণে আগেই ভ্যাকসিন পেয়েছি। আরও ৩ কোটি ভ্যাকসিনের টাকা অলরেডি দিয়ে দিয়েছি। ডব্লিউএইচওতে আমাদের সাড়ে ৬ কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া আছে।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন আনোয়ারুল আমি আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।