রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:০৬
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইরানের ভ্যাকসিন করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার বিরুদ্ধেও কার্যকর ইরানের তৈরি ভ্যাকসিন। এমনটি জানিয়েছেন দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজকে শনিবার তিনি একথা বলেছেন।

ড. জালিলি বলেন, পরীক্ষায় দেখা গেছে ক্লিনিক্যাল ট্রায়ালে যাদেরকে কভিরান ভ্যাকসিন দেয়া হয়েছিল তাদের ব্লাড প্লাজমা ব্রিটিশ প্রজাতির করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে।

ইরানের ওষুধ কোম্পানি বারাকাত প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে। ওই কোম্পানির নাম অনুসারে ইরানের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনের নাম দেয়া হয়েছে কভিরান বারাকাত।

প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত মাসে ইরান মানবদেহে এই ভ্যাকসিনের পরীক্ষা শুরু করে। এর আগে পশুর দেহে এই টিকা প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুমোদন নেয়া হয়েছে। ইরান বলে আসছে, নিজেরা করোনার টিকা তৈরির পাশাপাশি বিদেশ বিদেশ থেকেও আমদানির চেষ্টা চলছে।

এদিকে, রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনার জন্য মস্কোর সাথে একটি চুক্তি করেছে ইরান। ওই চুক্তির আওতায় ইরান রাশিয়া থেকে স্পুটনিক ভি ভ্যাকসিন কিনবে; পাশাপাশি যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করবে।