বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:১৯
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

বিদেশিদের নাগরিকত্ব দেবে আরব আমিরাত

অনলাইন ডেস্ক  নির্দিষ্ট বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মাকতুম বিন রশিদ আল মাকতুম বলেন, বিনিয়োগকারী, বিশেষ মেধাসম্পন্ন ব্যক্তি, কর্মদক্ষ , বিজ্ঞানী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লেখক, চিত্রশিল্পী, ও তাদের পরিবারদের নাগরিকত্ব দেওয়া হবে।

মাকতুম আরও বলেন, আরব আমিরাতের মন্ত্রীসভা, স্থানীয় প্রশাসন কারা নাগরিকত্ব পাবেন সেটি ঠিক করবেন।

আরব আমিরাত সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থানরত মেধাবী ও দক্ষ বিদেশিদের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যেই নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে। এর ফলে আমিরাতে আরও বেশি মেধাবী ও দক্ষ লোকজনকে আকৃষ্ট করা সম্ভব হবে।

আরব আমিরাতে নাগরিকের সংখ্যা খুবই কম। দেশটিতে বিপুল সংখ্যক বিদেশিরা কাজ করেন। এদের মধ্যে বেশিরভাগই দক্ষিণ এশিয়া অঞ্চলের।