রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৪৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ পাবেন প্রাথমিকের সোয়া লাখ শিক্ষক

ডেক্সরিপোর্ট  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে মাস্টার ট্রেইনার (ইংরেজি ভাষার প্রশিক্ষক) হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

তিনি বলেন, ‘৪৬ কোটি টাকা ব্যয়ে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে দুই হাজার শিক্ষককে প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের মাধ্যমে সারা দেশে প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।’

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আমাদের চার কোটি শিক্ষার্থীদের ১২ বছর বাধ্যতামূলক ইংরেজি বিষয় পড়ার পরও এ বিষয়ে দুর্বলতা দেখা যায়। যে কারণে তাদের এই শেখার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ফলপ্রসূ হচ্ছে না। এ ক্ষেত্রে ব্রিটিশ কাউন্সিলের এ প্রশিক্ষণ কর্মসূচি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে প্রাথমিকের শিক্ষকরা ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি ভাষার প্রতি ভীতি দূর করতে এক লাখ ৩০ হাজার শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। তবে প্রথমে ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে প্রকল্পের আওতায় প্রাথমিকের দুই হাজার শিক্ষককে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষিত করা হবে। তারা নিয়মিত সারা দেশের ইংরেজির শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন। এ সংক্রান্ত প্রশিক্ষণে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ সেই কার্যক্রমের যাত্রা শুরু করা হলো। এ বাবদ ৪৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জিএম হাসিবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মনসুর আলম প্রমুখ।