রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৩৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি মিয়ানমার সেনাবাহিনীর

অনলাইন ডেস্ক  সুষ্ঠু নির্বাচন আয়োজন করার পর ক্ষমতা ছেড়ে দেওয়া হবে বলে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সেনাপ্রধান জেনারেল মিং অং হ্লাংয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত একটি আর্টেকেলে মিং অং হ্লাং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চর্চার আহ্বান জানিয়েছেন। তবে কখন নির্বাচন হবে সেই বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়নি। মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে মিয়ানমার সরকার।

এর আগে সোমবার সকালে সেনারা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট, এনএলডি নেতা অং সান সু চিসহ শীর্ষ নেতাদের গ্রেফতার করে।

গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনকে ব্যাপক কারচুপি আখ্যা দিয়ে এই সেনা অভ্যুত্থান বৈধতা নেওয়ার চেষ্টা করছে মিয়ানমারের সেনাবাহিনী। আইনসম্মত পন্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দাবি করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে।