বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৮:২২
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত : পরিকল্পনামন্ত্রী

ডেক্সরিপোর্ট  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এখন কোনো কিছুর অভাব নেই। জনগণের প্রয়োজনে সব করা হচ্ছে। দেশ এখন উন্নয়নের আলোয় আলোকিত। আর এসব উন্নয়ন কর্মযজ্ঞ সম্ভব হয়েছে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার জন্যই। সরকার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন, শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করেছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমড়িয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। এই সরকার দেশের সকল স্কুল কলেজের পাশাপাশি আলিয়া মাদ্রাসাগুলোতেও একাডেমিক ভবন নির্মাণ করে দৃষ্টান্তস্থাপণ করেছে। পাশাপাশি উন্নত দেশ গঠনে শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী প্রমুখ।