বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

টিকার বদলে ভারতে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে!

অনলাইন ডেস্ক : ভারতে পোলিও বোতলে স্যানিটাইজার ভরে তা শিশুদের শরীরে প্রয়োগের ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই এলাকা মুম্বাই শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে।
মঙ্গলবার ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ১২ শিশুকে স্যানিটাইজ খাওয়ানো হল পোলিও টিকার বদলে। এটি ভুলবশত নাকি চক্রান্ত, চলছে তদন্ত। প্রত্যেক শিশুর বয়স ৫ বছরের কম। তাদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল। ওই ঘটনায় ৩ স্বাস্থ্যকর্মীকে আটক করা হয়েছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেন, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।